বাঞ্ছারামপুরে ২৩ মামলার আসামী কসাই রুবেল আবারো সহযোগী সহ গ্রেফতার

বাঞ্ছারামপুরে ২৩ মামলার আসামী কসাই রুবেল আবারো সহযোগী সহ গ্রেফতার
বাঞ্ছারামপুরে ২৩ মামলার আসামী কসাই রুবেল আবারো সহযোগী সহ গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী কসাই রুবেলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাঞ্ছারামপুর থানা পুলিশ কর্তৃক রুবেল মিয়া ওরফে কসাই রুবেল ও তার সহযোগী সোহেল মিয়াকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর পৌরসভার সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক, অস্ত্র আইনসহ ২৩টির অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রির জন্য এলাকাবাসীর তীব্র ক্ষোভ রয়েছে বলে জেনেছি। খোজ নিয়ে জানা গেছে, গ্রেফতারকৃত রুবেল বহুবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে ফের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ