বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেফতার

বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেফতার
বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দু’জন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। ১৫ নভেম্বর ২০২৫ খ্রি., রাত ২১:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি বিশেষ টিম পৌরসভাস্থ দুর্গারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশ দুইজন মাদক কারবারিকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইন অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ২ নম্বর আসামি মোঃ জুনাইদ এর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত হলো ১) মোঃ রবিউল আলম সিদ্দিকী (২৬) পিতা: মোহাম্মদ সিদ্দিক মাতা: মৃত আম্বিয়া খাতুন সাং: পশ্চিম সাত ঘরিয়া পাড়া থানা: টেকনাফ জেলা: কক্সবাজার ২) মোঃ জুনাইদ (২৫) পিতা: শাহ আলম মাতা: মনোয়ারা বেগম সাং: পূর্বপানখালী হোয়াকিয়া পাড়া থানা: টেকনাফ জেলা: কক্সবাজার

ঘটনা বিষয়ে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ