বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারী গ্রেফতার

বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারী গ্রেফতার
বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারী গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাত ৪টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি এলাকায় একটি অ্যাম্বুলেন্স আটক করে। তল্লাশী করার পর অ্যাম্বুলেন্সে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ্যাম্বুলেন্স আরোহী দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহাগ (৩১) এবং মোঃ শাহাজুল ইসলাম (৪৭)। মোঃ সোহাগের ঠিকানা P.W.D আগারগাঁও সুইপার কলোনী, শেরেবাংলা নগর, ঢাকা, এবং মোঃ শাহাজুল ইসলাম রংপুর সদর, রংপুর।

বাঞ্ছারামপুর থানায় এ সংক্রান্ত একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ আশা করছে, অভিযানের মাধ্যমে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কিছুটা সাফল্য মিলবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ