বাঞ্ছারামপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির বর্ষপূর্তি পালন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে’বাঞ্ছারামপুর প্রেসক্লাবে’র বর্তমান২বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার(১৪নভেম্বর)সকাল১১টায় প্রেসক্লাবের অস্থায়ীকার্যালয়ে আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
পরে,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নিজস্ব ভূমিতে চলমান ভবন নির্মাণের কাজ পরিদর্শন করা হয়।

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লামোহাম্মদ নাসিরআহমেদ,সহসভাপতি ফয়সল আহমেদ খান এবং সাধারণসম্পাদক শামীম শিবলীসহ অন্যান্য সদস্যরা প্রেসক্লাবের ভবন নির্মাণে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরআগে,প্রেসক্লাবেরঅস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাব সভাপতি মোল্লা মোঃনাসির আহমেদ,সাধারণসম্পাদক শামীম শিবলী, সহসভাপতি ফয়সল আহমেদ খান,অর্থ সম্পাদক আগা মোহাম্মদ শামীম, ক্রীড়া ও পাঠাগারসম্পাদক সফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন,কার্যকরী সদস্য সুমন চক্রবর্তী,সদস্য আতিকুর রহমান লিটন,মোহাম্মদ উল্লাহ,মারুফ,রুমন হায়দার, আলী আহাম্মদ সহ গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

বক্তাগণ বলেন, ১৯৮৮ সালে মরহুম অধ্যাপক শরিয়ত রসুল প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি মারা যাবার পর থেকে একের পর প্রেসক্লাবের নামে একটি গোষ্ঠী এর নাম ভাঙ্গিয়ে নিজের আখের গুছিয়েছে।৩৬ বছর পকেট কমিটি করে সাংবাদিকদের স্বার্থের সাথে বেইমানি করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছর ৯ নভেম্বর এই প্রথম গণতান্ত্রিক উপায়ে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে বর্তমান কমিটি গঠন করা হয়।কিন্তু শকুনের থাবা থেকে এখনো মুক্ত হয়নি প্রেসক্লাবটি।ভোটে পরাজিতরা এখনো ষড়যন্ত্র করছে।

প্রেসক্লাবেরনেত্রী বর্গ আরো বলেন, আমাদের কোনো শত্রু নেই,বন্ধু নেই।আমরা সবার জন্য।
আমরা সমাজের জন্য সঠিক সংবাদ পরিবেশন করি।আমরা কারো দলদাস নই।যেখানে অনিয়ম-দুর্নীতির খবর পাবো,তা সমাজের কাছে তুলে ধরবো।
এতে হুমকি ধামকি ও চোখ রাঙ্গিয়ে লাভ হবে না।সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ