বাড়ির ছাদে মিলল নিখোঁজ শিশু সুমাইয়ার লাশ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিখোঁজের ২০ঘণ্টা পর বাড়ির ছাদ থেকে শিশু সুমাইয়া আক্তারের (৮) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

৬ মে ২০২৩ রোজ শনিবার সকালে সাড়ে ১০ঘটিকার সময় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের এক নংওয়ার্ডে ঘরের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে। সুমাইয়া ওই এলাকার মৃত আছমত আলীর মেয়ে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১ঘটিকার সময় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সুমাইয়া। আত্মীয়-স্বজনসহ আশপাশের বাড়ি-ঘরে খোঁজাখুঁজির পর সুমাইয়াকে না পেয়ে গ্রামের মাইকে নিখোঁজে সংবাদটি প্রচার করা হয়।তাছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সুমাইয়ার নিখোঁজের বিষয়টি ঢালাও ভাবে প্রচার করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ