বান্দরবানে সনাতন সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান

বান্দরবানে সনাতন সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান
বান্দরবানে সনাতন সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান
বান্দরবানে সনাতন সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বান্দরবান, ২৭ মার্চ ২০২৫: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে সনাতন সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বান্দরবানের আশীর্বাদ সংঘের আয়োজনে জেলা শহরের সাঙ্গু নদীর তীরে এ গঙ্গা পূজা ও বারুনী ¯অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মূলত, প্রতিবছর মধুকৃষ্ণা এয়োদশীর তিথিতে মহাপূণ্য লগ্নে সনাতন সম্প্রদায়ের মঙ্গল কামনায় এই গঙ্গা পূজা ও বারুনী স্নানের আয়োজন করে থাকি। এই পূণ্যতিথিতে গঙ্গাস্নান করলে সকল প্রকার পাপ মোচন হয় বলে সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করে। তাই এই পূণ্য তিথিতে বান্দরবান সাঙ্গু নদীর তীরে তিনদিন ব্যাপী গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন কীর্তন, মহাপ্রসাদ আস্বাদন, গঙ্গা গৌর আরতিসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহষ্পতিবার ভোর থেকেই শতশত পুণ্যার্থীরা সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরণে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুনী স্নানে অংশ নেন। জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার শতশত সনাতন ধর্মালম্বী নর-নারী নদীতে গঙ্গা স্নানের পাশাপাশি গঙ্গা মায়ের জন্য পূজা ও নিবেদন করে। নদীতে পূজা দেয়ার পাশপাশি মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে অনেকে গঙ্গা দেবীকে প্রণাম নিবেদন করেন। এছাড়াও সন্ধ্যায় রয়েছে গঙ্গা আরতি, যেখানে বিভিন্ন এলাকা থেকে শত শত হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ নর-নারীর সমাগম ঘটবে।

বান্দরবানের আশীর্বাদ সংঘের সাধারণ সম্পাদক রুবেল দাশ বলেন, গঙ্গা পূজা ও বারুনী স্নান উপলক্ষে আমরা এবার ৩ দিন নদীর চরে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছি এবং আশাকরি সফলভাবে এবারের সব আয়োজন সমাপ্তি হবে। ২৬ মার্চ শুরু হয় গঙ্গা পূজা ও বারুনী ¯œান, আগামী ২৮ মার্চ (বৃহস্পতিবার) সকালে পুষ্পাঞ্জলী ও প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে তিনদিনব্যাপী এই গঙ্গা পূজা, বারুনী স্নান ও গঙ্গা আরতির সমাপ্তি হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ