ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া গ্রামের প্রবীণ মুরুব্বি, বিশিষ্ট শালিশকারক ও সমাজসেবক আলহাজ্ব বজলুর রহমান মাস্টারের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে বারিউড়া বাজার সংলগ্ন বালুর মাঠে বারিউড়া দক্ষিণপাড়া মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ কমিটির উদ্যোগে আলহাজ্ব বজলুর রহমান মাস্টারের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মনসুর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারিউড়া কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম মিঠু মাস্টার। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, হাজী জিয়াউল মোস্তফা বাবুল, সমাজ সেবক দানা মিয়া সর্দার, মিচু মিয়া ঠাকুর, মুহাম্মদ শোয়ায়েব মিয়া, মুহাম্মদ বাবুল মাস্টার,বিশিষ্ট সমাজ সেবক মুন্সি আমিরুল হক, আব্দুল মোমিন মুন্সি, আলী আমজাদ মাস্টার, প্রবাসী মুহাম্মদ মনির হোসেন, হাজী রমজান আলী জুয়েল, মুহাম্মদ হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মরহুম আলহাজ্ব বজলুর রহমান মাস্টারের কর্মময় জীবন ও এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন বারিউড়া গ্রামের একজন শ্রদ্ধাভাজন প্রবীণ, ন্যায়নিষ্ঠ শালিশকারক ও সমাজহিতৈষী ব্যক্তি।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারিউড়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহম্মদ খলিল হাসান রেজা আলকাদেরী।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, আলহাজ্ব বজলুর রহমান মাস্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিকে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে শেখ মুজিবুর রহমান শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে মরহুমের জন্য দোয়া করায় এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আলহাজ্ব বজলুর রহমান মাস্টার বারিউড়া বাজার কমিটির সাবেক সভাপতি এবং বারিউড়া দক্ষিণপাড়া মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ কমিটির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।