বিএনপির নামধারী যারা কুকর্মের সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না– মেজর সাইদ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫ আগস্ট (মঙ্গলবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১২টায় উপজেলা বিএনপি নেতারা উপজেলা শহরের প্রধান সড়কসমূহে মিছিলটি বিজয় পতাকা নিয়ে প্রদক্ষিণ করে। মিছিলে ছিলো স্লোগান, চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দৃপ্ত প্রত্যয়।
মিছিল শেষে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) সাইদের জ্বালাময়ী বক্তব্য সবার নজর কাড়েন।

তিনি বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এই দিনটি স্মরণ করিয়ে দেয় স্বৈরাচারবিরোধী আন্দোলনের গৌরবময় ইতিহাস। জনগণ প্রমাণ করেছিল—বাংলার মাটিতে স্বৈরতন্ত্রের ঠাঁই হবে না।”
মেজর সাইদ আরও বলেন,
যারা দলের নাম ভাঙ্গিয়ে কুকর্মের সাথে জড়িত তারা সাবধান হয়ে যান।প্রশাসন তাদের ছাড়লেও দল তাদের ছাড়বে না।বাঞ্ছারামপুর বিএনপির ঘাটি। এখানকার ৭০% ভোট বিএনপির। বিএনপি অন্য কোনো প্রতীক বাঞ্ছারামপুরে মেনে নিবে না।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ