— বিজ্ঞাপন —

বিএনপির বিরুদ্ধে বুঝে-শুনে কথা বলুন: শামসুজ্জামান দুদু

বিএনপির বিরুদ্ধে বুঝে-শুনে কথা বলুন: শামসুজ্জামান দুদু
বিএনপির বিরুদ্ধে বুঝে-শুনে কথা বলুন: শামসুজ্জামান দুদু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিএনপি ভাইস চেয়ারম্যান  শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তাদের বলব বুঝে-শুনে কথা বলবেন। এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপির যে রক্ত দিয়েছে তা অপূরণীয়।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভায় তিনি এসব কথা বলেন।

দুদু অভিযোগ করেন, চাঁদপুরে মসজিদে ইমামের ওপর হামলা, খুলনায় সাবেক যুবদল নেতা হত্যা—সবই নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্যই ঘটানো হচ্ছে।

— বিজ্ঞাপন —

শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তিনি বলেন, যে ছেলেটি নিহত হয়েছে সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ না হয়। নির্বাচন যেন না হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই। যারা নির্বাচন পেছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে। বাংলাদেশের স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি যদি না হয় তাহলে যারা বাধা দেবে তাদের নাম ইতিহাসে লেখা থাকতে হবে স্বৈরাচারের দোসর বলে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗