— বিজ্ঞাপন —

বিএনপি নেতা তপুর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার,সৌদি রিয়াল, নগদ টাকা লুটের অভিযোগ

‎অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ঘরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৮ লাখ টাকা ও হজ পালনের উদ্দেশ্যে সংরক্ষিত ৮ হাজার সৌদি রিয়াল রয়েছে বলে জানা গেছে।
18298
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎সরাইলে বিএনপির সাধারণ সম্পাদক  তপুর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ৫০ ভরি স্বর্ণালংকার ও ১৮ লাখ টাকা লুটের অভিযোগ

‎

‎গ্রিল কেটে বাসায় প্রবেশ, হজের জন্য রাখা ৮ হাজার সৌদি রিয়ালও খোয়া গেছে; দুইজন আটক, মামলা দায়েরের প্রস্তুতি

— বিজ্ঞাপন —

‎

‎

‎ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর (তপু)-এর শহরের বাসায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৮ লাখ টাকা এবং পবিত্র হজ পালনের জন্য রাখা প্রায় ৮ হাজার সৌদি রিয়ালসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

‎

‎এ ঘটনায় তপু ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা খোয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

‎

‎

‎অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ঘরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৮ লাখ টাকা ও হজ পালনের উদ্দেশ্যে সংরক্ষিত ৮ হাজার সৌদি রিয়াল রয়েছে বলে জানা গেছে।

‎

‎এদিকে, এ ঘটনায় দুইজনকে আটক করার খবর পাওয়া গেছে। তবে তাঁদের আটকের বিষয়টি, ডাকাতির সঙ্গে তাঁরা জড়িত কি না, তা খোজে দেখা হচ্ছে।

‎

‎

‎ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়া। তিনি জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎

‎এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, লুট হওয়া স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

‎

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗