বিচ্ছেদের পর নাম বদলে ফেললেন মাহি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চলতি মাসেই হঠাৎ করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদ ঘটছে তার। এরই মধ্যে আলাদা থাকতে শুরু করেছেন এই দম্পতি। এবার নিজের নাম থেকে স্বামীর ‘চিহ্ন’ও মুছে ফেলেছেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখা মিলল অভিনেত্রীর নামের সেই পরিবর্তন। ব্যক্তিগত অ্যাকাউন্টের নাম ছিল ‘মাহিয়া মাহি সরকার’। এবার সেটা শুধুই মাহিয়া মাহি। তবে তার পেজের নাম এখনও অপরিবর্তনীয় রয়েছে।

 

 

 

 

 

 

মাহি যখন চলচ্চিত্রে পা রাখেন তখন তার নাম ছিল শারমীন নিপা। সেখান থেকে হন মাহিয়া মাহি। এরপর ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ের পর নামের সঙ্গে ‘সরকার’ যোগ করেন তিনি। তবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর নাম থেকে ‘সরকার’ মুছে ফেলেছেন। স্বামীর পদবী মুছে দিয়ে আবারও মাহিয়া মাহি পরিচয়েই ফিরলেন এই অভিনেত্রী।

 

 

 

 

সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়ে ভিডিও বার্তায় মাহিয়া মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।’ তিনি আরও বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

 

 

 

 

প্রসঙ্গত, ২০১২ সালের অক্টোবরে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় মাহিয়া মাহির। তারপর টানা কয়েকটি সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন। একই সঙ্গে দর্শকমহলে খ্যাতি লাভ করেন তিনি। তবে বিয়ের পর পর্দায় কম দেখা যায় তাকে। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় মাহিয়া মাহির।

 

 

 

মাহি-রাকিবের ঘরে রয়েছে পুত্রসন্তান ফারিশ। এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর ২০২১ সালের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ