বিজয়নগরে চোরাচালানকৃত ভারতীয় বিড়ি উদ্ধার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে বিজয়নগর থানা ও আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে এ বিড়ি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানা পুলিশ ও আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে আউলিয়া বাজার এলাকার জনৈক মঞ্জু মিয়ার মালিকানাধীন একতলা ভবনের নিচতলার উত্তর-পূর্ব পাশের মাঝামাঝি একটি দোকানঘরে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৫০০ পিস ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বিড়িগুলো অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। উপস্থিত সাক্ষীদের সামনে নিয়ম মেনে জব্দ তালিকা প্রণয়নপূর্বক বিড়িগুলো জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানে জড়িত আসামিরা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

ঘটনার পর বিজয়নগর থানায় পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ