বিজয়নগরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় কাজী রেদোয়ান (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর দক্ষিণ কাজী বাড়ির বাসিন্দা কাজী সামসু মিয়ার ছেলে।

খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, রেদোয়ান মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রেদোয়ান সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ