বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মো. ধানু মিয়ার ছেলে মো. মামুন এবং একই গ্রামের আব্দুল বাছিরের ছেলে মো. শাহীন আলম। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ