বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১
বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিজয়নগর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেজামুড়া গ্রামের রহিম মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে ২০ বোতল স্কফসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুড়াহাটির বাসিন্দা। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ