— বিজ্ঞাপন —

বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তি বাতিল এমদাদ উল বারীর, নতুন দায়িত্ব পেলেন ওয়াহিদ-উজ-জামান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে সাবেক চেয়ারম্যান মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদের নিয়োগ বাতিল করা হয়।
বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তি বাতিল এমদাদ উল বারীর, নতুন দায়িত্ব পেলেন ওয়াহিদ-উজ-জামান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অর্থনীতি ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে রদবদল এনেছে সরকার। সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

একই সাথে বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

একটি প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তাঁর নিয়োগের বাকি মেয়াদ বাতিল করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের অপর একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী ওয়াহিদ-উজ-জামানকে প্রথমে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ওয়াহিদ-উজ-জামান বিটিআরসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত হিসেবে জানানো হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের ফলে তাঁর অবসরোত্তর ছুটিসহ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা স্থগিত থাকবে।

এ ছাড়া নতুন এই পদে যোগ দেওয়ার আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা চুক্তি বা কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗