বিড়ালের মুখ দেওয়া পানি কি নাপাক

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিড়ালের মুখে কোনো নাপাকি লেগে না থাকলে বিড়ালের মুখ দেওয়া পানি নাপাক হবে না। কেউ যদি বিড়ালে মুখ দেওয়া পানি দিয়ে অজু করে নামাজ পড়ে, তার অজু নামাজ শুদ্ধ হবে। ইকরিমা (রহ.) থেকে বর্ণিত তিনি আবু কাতাদা আনসারিকে (রা.) দেখেছেন বিড়ালকে পানি পান করার জন্য পানির পাত্র কাত করে দিয়েছেন। বিড়ালটি পানি পান করার পর অবশিষ্ট পানি দিয়ে অজু করেছেন। (মুসান্নাফে আবদুর রাযযাক: ৩৪৬)

 

তবে অন্য পানির ব্যবস্থা থাকলে বিড়ালে মুখ দেওয়া পানি দিয়ে অজু-গোসল করা মাকরুহে তানজিহি বা কিছুটা অপছন্দনীয় কাজ। নাফে (রহ.) থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে অজু করতে অপছন্দ করতেন। (মুসান্নাফে আবদুর রাযযাক: ৩৪০)

 

বিজ্ঞাপন

 

বিড়াল গৃহপালিত আদুরে প্রাণী। আমাদের দেশে অনেকেই বিরাট পালন করেন। মানসিক চাপ কমানো, ঘর ইঁদুরমুক্ত রাখাসহ বিড়াল পালার কিছু উপকারিতাও রয়েছে। ইসলামে বিড়াল পালা জায়েজ। অনেক সাহাবি বিড়াল পালতেন বলে বর্ণিত রয়েছে। শর্ত হলো বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে, খাবার দিতে হবে। অনাহারে রাখা যাবে না। হাদিসে এসেছে, বনি ইসরাইলের এক নারী বিড়ালকে খাবার না দিয়ে আটকে রাখার কারণে জাহান্নামে গেছে। (সহিহ মুসলিম: ৫৭৪৫)

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ