
২৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি পিকআপ গাড়ি আটক করে। তল্লাশীর পর পিকআপে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
Oris Premium Quality Blend ৫৭০ মিনি প্যাকেট সিগারেট
Mond Superslims Green Apple ২০৫০ মিনি প্যাকেট সিগারেট
Mond Superslims Strawberry ২৮৮০ মিনি প্যাকেট
Betamethasone স্কিন ক্রিম ১১২০ পিস
Clop-G Cream 30g ৪৫০০ পিস
এই অভিযানে দুই জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম ও ঠিকানা: ১. মোঃ ইমন হাসান (২৫), পিতা: তুসার আহাম্মদ, মাতা: তাহেরা খাতুন ২. সাকিল আহমেদ (২২), পিতা: ফরিদ মিয়া, মাতা: পিয়ারা বেগম উভয়ই সাং-লামা কুট্টা পাড়া, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট।
উদ্ধারকৃত সমস্ত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
