বিমান দুর্ঘটনায় শোক, ২৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া এনসিপির পদযাত্রা, বাধার সম্মুখীন হলে প্রতিরোধের হুঁশিয়ারি

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক ও আগামী ২৪ শে জুলাই ব্রাহ্মণবাড়িয়া জুলাই পদযাত্রার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পদযাত্রা কর্মসূচীর সার্বিক বিষয় তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ।

এ সময় ঢাকায় বিমান হতাহতের ঘটনায় নীরবতা পালনের মধ্যদিয়ে শোক জানানো হয়। পরে জুলাই পদযাত্র নিয়ে তিনি বলেন, দেশ গঠনে আগামী ২৪শে জুলাই পদযাত্রা ও সমাবেশে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারীসহ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ওইদিন সকাল ১০ টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।

পরে ১১ টায় কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করবে। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চ চত্বরে গিয়ে সমাবেশে যোগ দিবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ