বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের বোতলও নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে। পরে স্থানীয় সর্দার-মাতব্বররা বোতলটি সরিয়ে নেন।শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করেন ওই তরুণী। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রেমিক আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাইপ্রবাসী।লায়লার দাবি, দুবাইপ্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকাকালে দুই বছর এবং দুবাই যাওয়ার পরও আরও দুই বছর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক চালিয়ে যান। দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ করেন লায়লা।

লায়লার বাবা সোহাগ খান বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক করার পর এখন অস্বীকৃতি জানানোয় তার মেয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। গত পাঁচ দিন ধরে তিনি অনশন করছেন। বিষয়টি মীমাংসার জন্য গ্রামের সর্দার-মাতব্বররা ছেলেপক্ষের সঙ্গে কথা বললেও এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

অন্যদিকে আমিনের বড় ভাই আজমল খান প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, তার ছোট ভাইয়ের সঙ্গে লায়লার সম্পর্ক ছিল। তবে আমিন বর্তমানে বিয়েতে সম্মতি দিচ্ছেন না।

লায়লার সঙ্গে বিষের বোতল থাকার বিষয়টিও স্বীকার করেন আজমল খান। তিনি বলেন, স্থানীয় সর্দাররা বোতলটি সরিয়ে নিয়েছেন।

এদিকে পাঁচ দিন ধরে তরুণীর এমন অবস্থানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধানের দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ