— বিজ্ঞাপন —

বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার

বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার
বীরগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মোজাম্মেল হক: বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযান চালিয়ে মোশারফ হোসেন নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর ) দুপুরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার। গ্রেপ্তাররা হলেন- উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮) ।

অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার জানান, জয়ন্তিয়া ঘাটপাড়ে একটি চায়ের দোকানে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই দেবাশীষ,এসআই (নি:) দীপু কুমার, এসআই রায়হান নবী,এসআই একরামুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স বাছারগ্রাম এলাকার মোশারফ হোসেন ওরফে মশিউর কে আটক করেন। এসময় ২/৩ জন অপরিচিত ব্যক্তি পালিয়ে যায়। আটককৃত মোশারফ কে জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যে তার বাড়িতে অভিযান চালিয়ে ৬ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলগুলো আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে চোর চক্রের সদস্য মোশারফ স্বীকার করে জানান,দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউর এর ছেলে মো: গোলাপ (৪৫)সহ সহযোগী আরও ২/৩ জন চোর চক্রের সদস্য আশপাশের বিভিন্ন জেলা উপজেলার থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। কৌশলে তারা মোটরসাইকেল চুরি করে কম মূল্যে বিক্রি করত।
চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। তাকে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো: আক্তারুজ্জামান সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই দেবাশীষ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗