বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুড়িগ্রাম

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরনবী সরকার, এডুকেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাম্মদ আব্দুল কাদের, উপজেলা প্রশাসন একাডেমির অধ্যক্ষ সফিয়ার রহমান ও ত্রিমোহনী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল করে বেসকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

এছাড়াও সোসাইটির নেতৃবৃন্দ মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরারব জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ