ব্রাক্ষণবাড়িয়ায় রেলওয়ের পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ; একজনের কব্জি বিচ্ছিন্ন, আহত ৫

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রেলওয়ের মালিকানাধীন একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ইদ্রিস মিয়া (৪৫) নামে এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রেলওয়ের ওই পুকুরটি লিজ নিয়ে ব্যবহারের দাবি করে আসছিলেন একই গ্রামের ইছাম উদ্দিন ও ইদ্রিস মিয়া। পুকুর লিজ সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল। আজ দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। অন্য আহত চারজন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “উভয় পক্ষই পুকুরটি লিজ নেওয়ার দাবি করছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অবস্থা এখন উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ