ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত, সিএনজি ছিনতাই করেই খুন। গ্রেফতার ০৩

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ওই যুবক মজিবুর রহমান (৩২), ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বসবাস করতেন।

পুলিশ জানায়, শুক্রবার (২০ জুন) সকাল ১১টার দিকে টানমনিপুর এলাকার একটি জলাশয়ে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য তৎপরতা শুরু করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ। পরিচয় শনাক্তের পর তদন্তে নেমে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দগরিসার এলাকা থেকে শনিবার (২১ জুন) তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন: তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫) ও সিয়াম (১৬)।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, নিহত মজিবুরের সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকাণ্ডে অংশ নেয় মোট পাঁচজন। গ্রেফতার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে। বাকি দুজনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দ্রুত গ্রেফতারের বিষয়টি পুলিশ প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আমরা তা উন্মোচন করতে পেরেছি। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ