— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ভাই মোটরসাইকেল আরোহী নিহত

নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) ও একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) ও একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথে রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

— বিজ্ঞাপন —

তিনি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, তা শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗