ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষ আল্লামা মো. আব্দুল মতিন (রহঃ) স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: মোঃমনির হোসেন
প্রকাশ: ১০ মাস আগে

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট আলেম, শায়খুল হাদীস ও ইসলামি শিক্ষার বাতিঘর অধ্যক্ষ আল্লামা মো. আব্দুল মতিন (রহঃ)-এর স্মরণে সুরসম্রাট দি ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এই স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় অধ্যক্ষ আল্লামা এমরান হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের আহ্বায়ক এড. মো: ইসলাম উদ্দিন দুলাল।

প্রধান অতিথি তার বক্তব্যে স্মৃতিচারণ করে বলেন, “শায়খুল হাদীস আল্লামা মতিন (রহঃ) ছিলেন একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক, যিনি ইসলামী শিক্ষার প্রসারে আজীবন কাজ করে গেছেন। তাঁর রেখে যাওয়া আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এসময় অধ্যাপক মো: বেলাল হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাঃ হোসাইন আহমেদ, আব্দুল গালেব, অধ্যক্ষ মহিউদ্দীন মোল্লা, অধ্যক্ষ ফরিদ আহমেদ, অধ্যক্ষ মাঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ এনামুল হক, প্রফেসর নূর মোহাম্মদ, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিকসহ আরো অনেকেই

বক্তারা তাঁর জীবনদর্শন, ধর্মীয় শিক্ষা ও সমাজে অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগের সাথে স্মরণ করেন।

স্মরণসভায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শিক্ষাদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

এই অনুষ্ঠানটি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে এবং তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হয়ে ওঠে।