ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ জন আটক

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক │ ব্রাহ্মণবাড়িয়া │ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে শহরের কোর্ট রোড এলাকায় অবস্থিত তাজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সদর মডেল থানা সূত্রে জানা গেছে, রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদে জানা যায় যে তাজ হোটেলে কিছু ব্যক্তি অসামাজিক কার্যক্রমে লিপ্ত রয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় হোটেলের ভিতর থেকে সদর উপজেলার রামরাইল গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে ও তাজ হোটেলের মালিক আরমান (৪০), বসুদেব ইউনিয়নের কোডডা গ্রামের মৃত আলাল খানের ছেলে রিহান (২১), আখাউড়ার দক্ষিণ মিনারকুট গ্রামের মৃত আলাল খানের ছেলে সোহানুর (২৫), নাসিরনগর থানার কুলিকুন্ডা গ্রামের আজিজুর রহমানের ছেলে খোকন মিয়া (৩৫), কসবার কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সজিব (৪০), একই থানার আকসিনা গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও মো. ঈসমাইলের স্ত্রী শরীফা (৩২), আশুগঞ্জের লালপুর ইউনিয়নের বায়েক গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে কবির হোসেন (৪২), একই গ্রামের মৃত ইব্রাহীমের মেয়ে ও সুমন মিয়ার স্ত্রী শিখা আক্তার (৩০), নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের মেয়ে ইতি খানম (২০) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার গুনাইঘর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে শ্যামলী (৩০)–কে আটক করা হয়।

পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ২৯০ ধারা (জনদুর্ভোগ সৃষ্টি) অনুযায়ী নন-এফআইআর প্রসিকিউশন নং ২৮৯/২০২৫ দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “অনৈতিক ও অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কর্মকাণ্ডের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ