— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী, নবগঠিত কসবা উপজেলা ছাত্রদল কমিটির সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়া এবং নবগঠিত ছাত্রদলের পৌর কমিটির সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।
67206
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মো মনির হোসাইন: 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের স্বাধীনতা চত্বরের সামনে এ সংর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন হোসেন মিয়া (৪০), জুয়েল মিয়া (৩০) রাব্বী মিয়া (২৫) রাশেদুল ইসলাম রাশেদ (২৫) ও শহিদুল খাঁ (৩০)। তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী, নবগঠিত কসবা উপজেলা ছাত্রদল কমিটির সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়া এবং নবগঠিত ছাত্রদলের পৌর কমিটির সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রদলের অপর একটি অংশের নেতা মো. হোসেন, শহীদুল খাঁ ও জুয়েলের নেতৃত্বে নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে একই সময়ে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল দুটি স্বাধীনতা চত্বরের সামনে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ইট-পাটকেলে আঘাতে পাঁচজন আহত হন। তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗