— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ নেত্রকোণার দুই ব্যক্তি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা বাজার এলাকায় ডিএনসির অভিযানে চার কেজি গাঁজাসহ নেত্রকোণার দুই ব্যক্তি গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
42998
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ নেত্রকোণার দুই ব্যক্তি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ নেত্রকোণা জেলার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুমদী গ্রামের মৃত ছোট্টু মিয়ার ছেলে সুজন মিয়া (৪৩) এবং একই ইউনিয়নের বাড়িয়ল গ্রামের মো. আবদুল খালেকের ছেলে মোখলেছুর রহমান (৪৫)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল সুলতানপুর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের রাধিকা বাজার এলাকায় ‘আজিজ এন্টারপ্রাইজ অ্যান্ড ফার্নিচার মার্ট’-এর সামনে তল্লাশি অভিযান চালায়। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার পথে সুজন মিয়া ও মোখলেছুর রহমানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗