— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় টিকিট কালোবাজারি চক্রের কথিত মূলহোতা আলামিন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল তাকে গ্রেপ্তার করে। আলামিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৬০/২৫-এর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই চক্রটি কৃত্রিমভাবে ট্রেনের টিকিট সংকট তৈরি করে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করে আসছিল। চক্রটির অন্যতম সদস্য গ্রেপ্তারের খবরে রেলস্টেশন ও আশপাশের যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রেলস্টেশনকেন্দ্রিক দালাল ও টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗