ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগার পার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মো. আল আমিন প্রকাশ সাজ্জাদ (২৬), পিতা নাজির হোসেন, মাতা আসমা বেগম, সাং মসজিদপাড়া ৪নং ওয়ার্ড, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া; বর্তমান ঠিকানা উথারিয়া পাড়া, সিঙ্গার বিল, থানা বিজয়নগর।
২। সুমাইয়া আক্তার (২১), পিতা খোকন মিয়া, সাং বাগানবাড়ি, কাশিনগর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ