ব্রাহ্মণবাড়িয়ায় নকল শিশুখাদ্য কারখানায় র‍্যাব-ভোক্তার অভিযান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়ায় নকল চিপস ও জুস কারখানায় র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে আদিয়ত ফুড প্রডাক্টসকে ২৫ হাজার টাকা জরিমানা এবং ৭০ কেজি নকল ও অস্বাস্থ্যকর খাদ্য ধ্বংস করা হয়।

সোমবার (২জুন) বিকাল ৪টায় সদর উপজেলার নন্দনপুরে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্স সদর উপজেলার নন্দনপুরে এ অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, নন্দনপুর কলা মুড়ি নামক স্থানে অত্যন্ত গোপনে বিভিন্ন কোম্পানির নামে চিপস, জুস, চানাচুর, লজেন্সসহ বিভিন্ন শিশুখাদ্য অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় নিয়মবহির্ভূত উপায়ে প্রস্তুত করা হচ্ছে।

এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং আনুমানিক ৭০ কেজি অস্বাস্থ্যকর খাবার ও অযোগ্য শিশু খাদ্য ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা হবে না- মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর অভিযানে সহযোগিতা করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ