ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর একটি পুকুর থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) পৌর শহরের ভাদুঘর খাদেমপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ছাত্রের নাম সাদ মিয়া (বয়স আনুমানিক ১২ বছর)। তিনি ভাদুঘর খাদেমপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় নগরপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যার পর মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি সাদ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয় এবং এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ