বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি:(নওগাঁ),নওগাঁর বদলগাছীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এ-র অর্থায়নে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) উপজেলার কার্তিকাহার উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইশরাত জাহান (ছনি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন, কার্তিকাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোন্তাজুর রহমান, কার্তিকাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল নবী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক (কার্যক্রম) মো. ফিরোজ আল-মামুন, সহকারী পরিচালক(অডিট) মো. দেলোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পার্সন মো. আবুল কালাম আজাদ,
সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকেলে প্রধান অতিথি সংস্থার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা ও অনুপ্রেরণামূলক বক্তব্য শেষে ম্যারাথন দৌড় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ