ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২৫

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় নারী, শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিন লাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ ব্যপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, সিলেট থেকে ছেড়ে আসা এস আর পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে স্থানীয়রা দ্রুত বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ