ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবীতে এমপি নিকট স্মারকলিপি প্রদান।

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল) এমপি”র সাথে মতবিনিময় সভা ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

আজ ১০ মে রোববার সন্ধ্যা ৭ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্যের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে এমপি মহোদয়ের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সংকটের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্যাস সংকট নিরসন আন্দোলনের সমন্বয়কারী শেখ মোঃ হাফিজুল্লাহ হাফিজ। এবং স্বারকলিপি পাঠ করেন গ্যাস সংকট নিরসন আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক, শেখ আরিফ বিল্লাহ আজিজী।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলি আজম , পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান , ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোঃ হাফিজুল্লাহ (হাফিজ), জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদ, গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার মুখপাত্র হাসানুর রহমান উবাইদুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শাব্বির আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ (মামু আরিফ), নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি আলহাজ সাদেকুল ইসলাম, “মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই” এর সভাপতি মোঃ মাহ্ফুজুর রহমান পুষ্প, যুবদল নেতা গিয়াস উদ্দিন, আফজালুর রহমান রিপন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মোহাম্মদ সাবের হোসাইন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহাদাত, সানাউল্লাহ, রুমান আহমে, আকতার হোসেন, এরশাদ, মাওলানা ইফতেখার জামিল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি বৃন্দ।