ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট সিন্ডিকেটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট সিন্ডিকেটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, দুইজন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট সিন্ডিকেটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, দুইজন আটক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আলাকপুরের এগারোপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে পুকুর ও ফসলি জমি অবৈধভাবে ভরাট ও ফসলি মাটি কেটে আসছিলো এক ভূমিদস্যু সিন্ডিকেট। অভিযোগের ভিত্তিতে আজ ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে সদর উপজেলা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন মহোদয়ের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয় এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ড্রেজারে ব্যবহারযোগ্য বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল ঘটনাস্থলেই ৭৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও অন্যান্য মালামাল ধ্বংস করা হয়। এ ঘটনায় ভরাটের কাজে যুক্ত দুইজনকে আটক করা হয়েছে।

সদর উপজেলা প্রশাসন বলেছে, এ ধরনের অভিযান পুকুর ও ফসলি জমির অবৈধ দখল রোধে কার্যকর উদাহরণ হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতেও ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ