ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর সকালে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম, নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। অপর নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোর সকালে নবীনগর থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লার কোম্পানীগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ