ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় পরোয়ানাভুক্ত পৌর বিএনপির কোষাধক্ষ্য নাছির গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিএনপি নেতা মো. নাছির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানাসংলগ্ন ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছির উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির বর্তমান কমিটির কোষাধ্যক্ষ। তিনি পশ্চিম পাইকপাড়া হাজীবাড়ির মো. মিলন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০১৫ সালে দায়ের করা একটি মাদক মামলায় নাছির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় পরোয়ানা থাকায় নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ