— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় রুফটপ সোলার স্থাপন কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব মো: আবু সাঈদ-এর সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান পৌরসভা ও সিভিল সার্জন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। ​
47906
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

হারুন আল রশিদঃ ব্রাহ্মণবাড়িয়ায় ভবনের ছাদে সোলার প্যানেল বা রুফটপ সোলার (Rooftop Solar) স্থাপন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব মো: আবু সাঈদ-এর সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান পৌরসভা ও সিভিল সার্জন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। ​সৌরবিদ্যুৎ উৎপাদনে ছাদ ব্যবহারে‌ গুরুত্ব আরোপ করন জেলা প্রশাসক। ​সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: আবু সাঈদ বলেন, বাংলাদেশের মতো জনবহুল ও সীমিত ভূখণ্ডের দেশে অফিস আদালতের অব্যবহৃত জায়গা ফেলে না রেখে বৃহৎ পরিসরে সোলার প্ল্যান্ট করার সুযোগ খুবই সীমিত। তাই ভবনের খালি ছাদগুলোকে সোলার প্যানেল স্থাপনের আওতায় নিয়ে আসা একটি অত্যন্ত কার্যকর উদ্যোগ। আমাদের দেশে পর্যাপ্ত সূর্যালোক ও অনুকূল পরিবেশ রয়েছে। সরকারি ভবনের পাশাপাশি বেসরকারি পর্যায়েও এই কার্যক্রম বাস্তবায়ন করা গেলে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ উল্লেখযোগ্য হারে কমবে এবং বিদ্যুতের চাহিদা পূরণ সহজ হবে। ​নবায়নযোগ্য জ্বালানি প্রসারে কাজ চলছে: যুগ্মসচিব। প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ ( ১) নির্বাহী প্রকৌশলী মীর্জা মোহাম্মদ হাফিজ দিকনির্দেশনামূলক কিছু চিত্র তুলে ধরেন। ​প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ইতিমধ্যে রুফটপ সোলার প্যানেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতের গবেষণার জন্য ‘বাংলাদেশ পাওয়ার অ্যান্ড এনার্জি রিসার্চ কাউন্সিল’ কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, সোলার প্যানেলের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ চলছে, যার মাধ্যমে বর্তমানে একটিমাত্র প্যানেল দিয়েই প্রায় সাড়ে চার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ​সভায় জেলার সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোতে রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সকল উপজেলা নির্বাহী অফিসারগণ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗