ব্রাহ্মণবাড়িয়ায় সেতু দেবে সড়কে যানচলাচল বন্ধ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় একটি সেতু দেবে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার (৪ জুন) দিবাগত রাতে উপজেলার আখাউড়া-কসবা সড়কের কাকিনা খালের ওপর সেতুটির মাঝখানের অংশ দেবে যায়। দুর্ঘটনা এড়াতে সেতু দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।

আখাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, কাকিনা খালের উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩০ মিটার।

রাতের কোনও একসময় হয়তো ভারী কোনও যানবাহন সেতু পার হওয়ার সময় ওভারলোডের কারণে মাঝখানের অংশ দেবে গেছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর দুইপাশের রেলিং। এই কারনে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আখাউড়া-কসবা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন জানান, সেতু দেবে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে নতুন সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ হওয়ায় জনস্বার্থে যানচলাচল বন্ধ করা হয়েছে। আপাতত বিকল্প হিসেবে গোয়াল-গাঙ্গাইল গ্রামের সড়ক এবং ধরখার সড়কটি ব্যবহারের জন্য বলা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ