ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠিত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মার্কেট (নান্দনিক বিপণি কেন্দ্র) এর ব্যবসায়ীদের সার্বিক পরিচালনার জন্য ২০২৫-২০২৮ মেয়াদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ২৬ এপ্রিল ২০২৫ শনিবার সকাল ১১টায় ব্যবসায়ীদের সর্বসম্মতিতে এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। উক্ত সভায় মার্কেটের সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স মুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ তৌফিক

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো: আব্দুল বাকি, ইঞ্জিনিয়ার শফিকুল আলম চৌধুরী, ডা. মুজিবুর রহমান, মো: মোস্তফা কামাল ও মো: কামাল উদ্দিন প্রমুখ।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:সহসভাপতি: কবির সিকদার, আমিরুল ইসলাম, মো: জাকিরুল হক জাকির, মাওলানা হুসাইন আহমদ সরকার, মো: হাফিজ উদ্দিন, মো: আমজাদ হোসাইন, ইঞ্জিনিয়ার সাইম মো: ফারুকী। সহসাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার মো: বেলাল মিয়া, শাহ আলম ভূঁইয়া, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন,কোষাধ্যক্ষ: শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক: হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সহধর্ম বিষয়ক সম্পাদক: মো: আব্দুর রহিম, দপ্তর সম্পাদক: মো: জসিম মিয়া, ক্রীড়া সম্পাদক: আশরাফুল হক বাবু, প্রচার সম্পাদক: নিপেন্দ্র সূত্রধর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: মোজাম্মেল হক জীবন

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডা. সাফায়েত হোসেন খোকন, নিয়ামত উল্লাহ সিকদার, মো: শফিকুল ইসলাম, মো: ইমাম হোসেন, মো: আবুল মিয়া, মো: ফেরদৌস মিয়া ও মো: মহিউদ্দিন রনি প্রমুখ।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, ব্যবসায়ীদের কল্যাণ ও মার্কেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।