ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোপাল স্যারের মৃত্যুতে শোকের ছায়া

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, হোমিওপ্যাথিক চিকিৎসক ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ গোপাল চন্দ্র দাস আর নেই। গত ৯ জুন রাত সাড়ে ১০টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

গোপাল স্যার দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক এবং স্থানীয় ক্রীড়া উন্নয়নের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত ছিলেন। তাঁর বাড়ি শহরের কালাইশ্রীপাড়া এলাকায়। জীবদ্দশায় তিনি অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন এবং চিকিৎসা সেবায় পেয়েছেন সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা।

তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন, চিকিৎসাক্ষেত্র ও ক্রীড়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, রোগী ও এলাকাবাসীরা গোপাল স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় কালাইশ্রীপাড়াস্থ তার নিজ বাসভবন থেকে শেষযাত্রা শুরু হবে এবং স্থানীয় শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

শ্রদ্ধাঞ্জলি ও শান্তি কামনায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ