ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে।

জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল। গত ৪ জুন তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে থাকাকালীন মঙ্গলবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জুনায়েদ। পরে কারা কর্তৃপক্ষ তাকে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ