ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে নেত্রকোনায় বিক্রির চেষ্টা, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে নেত্রকোনায় বিক্রির চেষ্টা, আটক ৩
ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে নেত্রকোনায় বিক্রির চেষ্টা, আটক ৩
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে নেত্রকোনায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ র‌্যাব-১৪-এর একটি দল। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাঁদের মদন থানায় হস্তান্তর করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আটক তিনজনকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার হৃদয় হাসান (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মিনা বেগম (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে নেত্রকোনার মদন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। গাঁজা নিয়ে উচিতপুর ট্রলারঘাট এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে তাঁদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার মদন থানায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। বুধবার সকালে তাঁদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ