ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাত দলের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাত দলের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডাকাত দলের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

র‍্যাব-৯ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডাকাত দলের হামলায় তাদের তিন সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে বাহিনীটি।

আহতরা হলেন মালেক, রাশেদ ও কাজল। আহত অবস্থায় তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয়েছে।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনা এবং ডাকাত শফিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে তাদের সদস্যরা হামলার শিকার হন।

তিনি বলেন, আহত সদস্যদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখমের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ