— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

FB_IMG_1791485552068
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর অধীনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পরামর্শক প্রতিষ্ঠান ‘শেলটেক কনসালট্যান্টস (প্রাঃ) লিঃ’ (Sheltech Consultants Pvt. Ltd.) তাদের প্রস্তুতকৃত খসড়া মহাপরিকল্পনা ও প্রেজেন্টেশন তুলে ধরে। এ সময় উপস্থিত বিভিন্ন অংশীজন ও বক্তারা এই মাস্টার প্ল্যানকে আরও জনকল্যাণমূলক ও বাস্তবিক করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিঃ মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল।

— বিজ্ঞাপন —

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উপস্থাপিত এই খসড়া মহাপরিকল্পনাটি অনেকটাই তাত্ত্বিক (থিওরিটিক্যাল) মনে হয়েছে, যা বাস্তবিক চাহিদার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। একটি কার্যকর মহাপরিকল্পনা তৈরি করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করতে হবে। তৃণমূল থেকে স্থানীয় সমস্যা ও নাগরিকদের সংকটগুলো চিহ্নিত করে তবেই টেকসই সমাধান বের করতে হবে।” তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত পৌরসভা এলাকা বর্ধিতকরণেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আবু সাঈদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম এবং পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম। অনুষ্ঠানটির আয়োজন ও সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) জনাব শরিফুল ইসলাম।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, এডিবি (ADB) ও এএফডি (AFD)-এর প্রতিনিধিগণ, প্রকৌশলীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, যানজট দূরীকরণ এবং পরিবেশবান্ধব আধুনিক নগরী গড়ার জন্য একটি সময়োপযোগী ও কার্যকর মাস্টারপ্ল্যান চূড়ান্ত করার আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗