ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারি হাতেনাতে আটক: ১৭টি মামলা রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, রেলওয়ে টিকিট কালোবাজারির বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে একজন পেশাদার কালোবাজারিকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুল হাকিম (৪৯), তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিয়ালিশ্বর (কলেজ পাড়া) এলাকার বাসিন্দা।

২৮ মে রাত ৭টা ৫৫ মিনিটে আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) সুব্রত বিশ্বাসের নেতৃত্বে এবং প্ল্যাটফর্মে দায়িত্বরত পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়। অভিযানে আব্দুল হাকিমকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের মোট ৮টি আসনবিশিষ্ট টিকিট, একটি সিমযুক্ত স্মার্টফোন এবং কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রয়ের ৪,০০০ টাকা নগদসহ আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, টিকিটগুলোর গায়ে উল্লেখিত সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এসব টিকিট বিক্রি করা হচ্ছিল। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আটককৃত আব্দুল হাকিমের বিরুদ্ধে আগেও টিকিট কালোবাজারি সংক্রান্ত ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আখাউড়া রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীসাধারণের সুবিধা নিশ্চিত করতে এবং টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ