ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গেইট সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মনির হোসেন: ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের গেইট সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা কলেজের নিরাপত্তা, দৃষ্টিনন্দন ফটক নির্মাণ ও অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, জেলার নারী শিক্ষার অগ্রযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কলেজের সামনে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট এখন বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এসব দোকানের আড়ালে প্রতিনিয়ত ইভটিজিংসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হচ্ছেন ছাত্রীদের।

তাদের অভিযোগ, জেলা সদর হাসপাতালের পাশে অবস্থিত হওয়ায় এখানে সারাদিন প্রচুর জনসমাগম হয়, যা অনেক সময় কলেজের পরিবেশকে অস্বস্তিকর করে তোলে। বখাটেরা সুযোগ নিয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করে, তাই অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কলেজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়া শিক্ষার্থীরা জানান, জেলার কেন্দ্রস্থলে অবস্থিত হলেও কলেজটির কোনো দৃষ্টিনন্দন প্রধান ফটক নেই। বর্তমানে ব্যবহৃত ছোট পকেট গেটটি শিক্ষার্থীদের জন্য অনিরাপদ এবং অপ্রতুল। তাই দ্রুত একটি নিরাপদ ও আকর্ষণীয় প্রধান গেট নির্মাণের দাবি জানান তারা

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ