— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিট কালোবাজারি কালু আটক, ৩ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিট কালোবাজারি কালু আটক, ৩ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিট কালোবাজারি কালু আটক, ৩ মাসের কারাদণ্ড
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে মো. রিপন মিয়া ওরফে কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাকে আটক করে রেলওয়ে পুলিশ।

অভিযানকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন ট্রেনের ৪০টি টিকিটের বিপরীতে মোট ৮৩টি আসনের তথ্য পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

টিকিট কালোবাজারি ও জাল টিকিটের দৌরাত্ম্য বন্ধ করে সাধারণ যাত্রীদের টিকিটপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ এবং যাত্রীদের ভোগান্তি কমানো সম্ভব হবে।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗